শিক্ষা

এইচএসসির সময়সূচি পরিবর্তন

সান নিউজ ডেস্ক: এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া একই দিনে শিক্ষার্থীদের সকাল-বিকেল দুই বিষয়ে পরীক্ষা থাকায় তা পরিবর্তন করে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

বুধবার (১২ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন রুটিনে দেখা যায়, সকল পরীক্ষা আগের মতো রাখা হলেও সংস্কৃতি প্রথমপত্র আগামী ৬ ডিসেম্বর ও দ্বিতীয়পত্র ৮ ডিসেম্বর নেওয়া হয়েছে। আগে একই দিনে শিক্ষার্থীদের সকালে ও বিকেলে পরীক্ষা থাকায় তার সময় পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: ৭১৯ কোটি টাকার সার কিনবে সরকার

সূচি অনুযায়ী, লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ ৩৮ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। যা শেষ হবে আগামী ২২ ডিসেম্বর। এইচএসসি ও সমমানের সব পরীক্ষা দুই ঘণ্টা হবে। এরমধ্যে বহুনির্বাচনী ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা।

সূচিতে আরও জানানো হয়েছে, বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। সময়সূচিতে মোট ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইরানে নিহত ২০০ ছাড়াল

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বলেন, সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে অল্প কিছু শিক্ষার্থী থাকলেও আগের রুটিনে একই দিনে সকালে ও বিকেলে দুটি পরীক্ষা দেওয়া হয়। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য বাড়তি চাপ তৈরি হবে। সেটি বিবেচনা করে সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

সারাদেশে বন্যা পরিস্থিতির কারণে পেছানো ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। দেশ বিদেশের ২৯৩টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষা এবার সকাল ও বিকেল দুই ধাপে আয়োজন করা হবে। সকালের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ১২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা