সারাদেশ

মেয়ে হত্যার বিচারের দাবি জানিয়ে বাবার সংবাদ সম্মেলন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরনিখলা গ্রামে স্বামীর বাড়িতে মেয়েকে হত্যা করায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের বাবা। মঙ্গলবার দুপুরে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের চোরগাঁও গ্রামের নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের বাবা ইসলাম উদ্দিন বলেন, প্রায় ৫বছর পূর্বে আমার মেয়ে জেবুন্নেছাকে ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরনিখলা গ্রামের আবু ড্রাইভারের ছেলে মিজানুর রহমানের সাথে বিবাহ দেয়। বিবাহের পর থেকে আমার মেয়ে জেবুন্নেছা জেবু কে স্বামী, শাশুড়ী ও ননদ মিলে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

এরই প্রেক্ষিতে গত ৫ অক্টোবর বুধবার সকালে স্বামী মিজানুর রহমান ও শাশুড়ী মিনুয়ারা খাতুন ও ননদ স্বর্ণা আক্তার মিলে বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়ার জন্য দাবি করে। এসময় জেবুন্নেছা যৌতুকের টাকা দিতে পারবে না বলে অস্বীকার করলে স্বামী মিজান ও তার শাশুড়ী-ননদ মিলে আমার মেয়েকে শাসরুদ্ধ করে হত্যা করে। পরে তারা জেবুন্নেছা স্টোক করেছে আমাদের বাড়িতে খবর দেয়।

খবর পেয়ে আমিসহ আমার পরিবারের লোকজন গিয়ে দেখি আমার মেয়ে জেবুন্নেছা হাসপাতালে মৃত অবস্থায় রয়েছে। এসময় আমাদের দেখে লাশ হাসপাতালে রেখেই স্বামী মিজান পালিয়ে যায়। এঅবস্থায় সোমবার আমি নিজে বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। সেই মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির বিচারের দাবি জানায়। এসময় উপস্থিত পরিবারের লোকজনসহ স্থানীয় সকলেই জড়িতদের বিচারের দাবি জানান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় সুরতহাল করে লাশ মর্গে পাঠানো হয়েছিলো। নিহতের বাবার আবেদনের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা