ডিবি পরিচয়ে যুবক অপহরণ
সারাদেশ

ডিবি পরিচয়ে যুবক অপহরণ

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক যুবককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে বোয়ালমারী উপজেলার অগ্রনী ব্যাংকের সামনে থেকে ওই যুবককে অপহরণ করা হয়।

অপহৃত যুবকের নাম সায়েদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

জানা যায়, সায়েদুল ইসলাম নামের ওই যুবক সোমবার দুপুরে বোয়ালমারী বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে অপহৃত হন। মঙ্গলবার সকাল দশটার দিকে একই উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার থেকে কৌশলে সায়েদুল অপহরণকারীদের জিম্মা থেকে বের হয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে অপহরণের বিষয়টি কাগজে লিখে জানান। তাকে অপহরণের পর পয়জনমিশ্রিত কোন ইনজেকশন দেয়া হয়েছিল বলে পরিবারকে কাগজে লিখে জানিয়েছেন। অপহরণের পর থেকে সায়েদুল বাকরুদ্ধ। তিনি কথা বলতে পারছেন না। বাড়িতে ফেরার পর তার শারীরিক বিপর্যস্ততা দেখে পরিবারের সদস্যরা সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখান থেকে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় প্রেরণ করা হয়।

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা: শাকিলা বলেন, সায়েদুলের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা