ট্রাক ঠেলে নিয়ে গেলো চলন্ত ট্রেন
সারাদেশ

ট্রাক ঠেলে নিয়ে গেলো চলন্ত ট্রেন

সান নিউজ ডেস্ক: রাজবাড়ী পাংশা উপজেলায় ট্রেনের ধাক্কায় উল্টে গেছে খোয়া ভর্তি একটি ট্রাক। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী ও এক রেলওয়ের কর্মচারী আহত হয়েছেন।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সত্যজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর থেকে ট্রাক সরিয়ে নিলে প্রায় ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আহতরা হলেন- ট্রাকচালকের সহকারী খাইরুল পাংশা বাবুপাড়ার সমশের মোল্লার ছেলে ও কালুখালী রেলওয়ের কর্মচারী জোয়ান মোল্লানি ফরিদপুর নগরকান্দার হাসমত মোল্লার ছেলে।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

জানা যায়, সকালে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন। পথে পাংশা স্টেশনের আগে সত্যজিৎপুর এলাকায় রেলক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি ট্রাককে ঠেলে নিয়ে যায় চলন্ত ট্রেনটি। দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এতে ট্রাকচালকের সহকারী খাইরুল ও এক রেলওয়ের কর্মচারী জোয়ান আহত হন। জোয়ানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খাইরুলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: দিতেই হবে ওয়াসা এমডির বেতন-ভাতার হিসাব

সাটল ট্রেনের গার্ড রেজাউল করিম জানান, রেলগেটটি অনুমোদিত। ট্রেন চলাচলের সময় এখানে চালক হর্ন দেয়। কিন্তু ট্রাকের চালক ট্রেন আসার বিষয়টি হয়তো দেখেনি৷ লাইন পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এতে ট্রেনের ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। রেললাইন থেকে ট্রাক সরিয়ে নিলে প্রায় একঘণ্টা পরে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা