সারাদেশ

কুমিল্লায় তিনজনের ফাঁসির আদেশ

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় জামিলা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম।

আরও পড়ুন: বিচ্ছেদের গুজব উদ্দেশ্যপ্রণোদিত

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এবং খালাসপ্রাপ্ত টিটু এজলাসে উপস্থিত ছিলেন। এ সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি কান্নায় ভেঙে পড়েন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), মানিকারচর এলাকার তছির মিয়া (৪১) ও শিকির গাও এলাকার সুমন মিয়া (৩১)। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত ছিলেন। সুমন মিয়া পলাতক রয়েছেন।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহবধূ জামিলা বেগম নিখোঁজ হন। এর চার দিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে জামিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। এদের মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার সকালে আদালতে তিনজনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে একজনকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা