শাকিব-বুবলী। ছবি: সংগৃহীত
বিনোদন

বিচ্ছেদের গুজব উদ্দেশ্যপ্রণোদিত

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অলোচিত জুটি শাকিব খান- শবনম বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই মিডিয়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদও হয়ে গেছে। সময়ের সবচেয়ে চর্চিত গুঞ্জন ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন বুবলী।

আরও পড়ুন: পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে বুবলী বলেছেন, ‘এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।’

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী

এদিকে, শাকিব-বুবলীর সম্পর্কের অবনতি হয়েছে আগেই। হয়ে গেছেন আলাদা। সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে সর্বশেষ ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিংয়ে। সেখানেও তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি ‘ওপেন সিক্রেট’ ভাবে উঠে আসে। ক্যামেরার সামনে রোম্যান্টিক গানের শুটিং করলেও শাকিব-বুবলী কেউ কাউকে স্পর্শ করেননি। এমনকি করেননি বাক্য বিনিময় ও! যদিও ছবির পরিচালক তপু খান জানান, তিনি ঠিকভাবে শুটিং শেষ করেছেন।

বিভিন্ন সূত্রের দাবি, শাকিব আমেরিকা যাওয়ার পর বুবলীর সাথে দূরত্ব তৈরি হয়। সেখানে তারা সর্বশেষ আন্তরিক ছিলেন। পরে বিভিন্ন গুঞ্জন তাদের দূরত্ব বাড়ায়। বর্তমানে শাকিব-বুবলী দুই মেরুর বাসিন্দা।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা