মা‌হিয়া মা‌হি
বিনোদন

আমরা আর একসাথে নাই

সান নিউজ ডেস্ক: ঢাকাই সি‌নেমার জন‌প্রিয় চিত্রনায়িকা মা‌হিয়া মা‌হি। রোববার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

আরও পড়ুন: সালমান খানের হত্যার দায়িত্বে কিশোর

সেখানে লিখেছেন, আমরা আর একসাথে নাই’! তবে কেন নেই, কার সঙ্গে নেই সেসব বিষয়ে কিছুই লেখেননি এ নায়িকা। এটা কোনো সিনেমার নাম, নাকি সংলাপ তা নিয়ে প্রশ্ন ভক্তদের মনে।

অনেকে আবার জিজ্ঞাসা করেছেন, মাহিয়া মাহির কি আবারও সংসার ভাঙতে চলেছে? তবে এখনো এ নিয়ে কিছু জানাননি মাহি।

আরও পড়ুন: নন্দিত শক্তিমান অভিনেতা অমিত হাসান

এদিকে, ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিটেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। মন্তব্য করেন অনেকেই। আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে দেন মাহি।

জানা গেছে, স্বামী রাকিব সরকারের সংসারে ভালো আছেন মাহি। সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি তার ‘যাও পাখি বলো তারে’ ছবির প্রচারণায় হাজির হয়েছেন। ব্যক্তিজীবনে তারা সন্তানের অপেক্ষা করছেন। এমন অবস্থায় মাহির এ স্ট্যাটাস বেশ রহস্যেরই জন্ম দিয়েছে।

স্ট্যাটাস প্রসঙ্গে জানতে মাহি ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই সাড়া দেননি।

২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেলো বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন।

গত বছরের সেপ্টেম্বরে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন।

আরও পড়ুন: বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

প্রসঙ্গত, মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’ মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন অগ্নি খ্যাত মাহি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা