চোলাই মদ ও ইয়াবাসহ আটক ৩
সারাদেশ

চোলাই মদ ও ইয়াবাসহ আটক ৩

আসাদুজ্জামান আসাদ, সাভার: সাভার উপজেলার আমিন বাজার এলাকা থেকে বিপুল পরিমান চোলাইমদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আমিনবাজার পুলিশ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ ও ৮৮ পিছ ইয়াবা পাওয়া যায়।

আরও পড়ুন: দেশে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই

সোমবার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদীর হিজলা ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আটককৃতরা হল- আমিনবাজারের সালেহপুর এলাকার দেওয়ানবাড়ীর মৃত রাশেদ আলীর ছেলে নাছের আলী(৩৫), কাউন্দিয়ার গাংনাতপুর এলাকার মৃত হানিফ আলীর ছেলে রমজান আলী(৫৫) ও শেরপুর সদর রহা বেপারিপাড়া এলাকার ছমর উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৫০)।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় জানতে পারি তুরাগ নদীর পাড়ে কতিপয় লোকজন মাদক কেনা-বেচা করছে। অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও ইয়াবাসহ তিন জনকে আটক করতে সমর্থ হই, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই জন পালিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার ক্যাম্পের ইনচার্জ মোঃ হারুন অর রশিদ (এস আই) বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা