পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই
রাজনীতি

পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

আরও পড়ুন : দেশে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

‘রাজপথেই নাকি সরকারকে পরাজিত করবে— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরাজিত হতে শিখেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন— আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। রাজপথ ও নির্বাচনে মোকাবিলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত।

আরও পড়ুন : দিতেই হবে ওয়াসা এমডির বেতন-ভাতার হিসাব

বিএনপি নেতারা এখনো সরকার পতনের দিবাস্বপ্ন দেখছেন, তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছেন বলেও জানান ওবায়দুল কাদের।

বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ২০২৩ সালের প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধান সম্মতভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা, প্রধান নির্বাচন কমিশন এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমল তেলের দাম

আজকের এ অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ।

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’ — এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা।

তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা, জঙ্গিবাদ কায়েম করা।

আরও পড়ুন : হারিকেন জুলিয়ার আঘাতে নিহত ২৮

বিএনপি আমলের সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না, লুটপাট আর রক্তপাতের দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি।

নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার নাকি পালানোর পথও খুঁজে পাবে না, এ পালানোর কথা বিএনপি মহাসচিব বারবার বলে থাকেন— এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যদি লজ্জা থাকতো তাহলে তিনি নিশ্চয় ভাবতেন পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়।

আরও পড়ুন : শিশুদের করোনা টিকাদান শুরু

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনাদের নেতাই তো রাজনীতি করবে না বলে কাপুরুষের মতো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমকি-ধামকি, ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসুন, তা না হলে শেষপর্যন্ত আপনারাই পালানোর অলি-গলিও খুঁজে পাবেন না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা