সারাদেশ

ডা. দিলীপ রায়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সহ সভাপতি ডা. দিলীপ রায়।

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই

মঙ্গলবার (৪ অক্টোবর) মহানবমীর দিন সকাল থেকে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন (আখড়া মন্দির), আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রম, শিরগ্রাম মন্দির, সহস্রাইল মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

এ সময় ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দুরা নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারছে।’

এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা