ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৭
সারাদেশ

ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৭

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর, মিরেশ্বরাই ও নারায়নগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ ৭ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গেলো সোমবার দিনগত রাতে গোয়েন্দা পুলিশের টিম পৃথক ওই অভিযান চালায়।

আরও পড়ুন: বিদ্যুৎ নেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামী শাহানুর আক্তারকে (৩০) গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী একই রাত সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের সদস্যরা।

আরও পড়ুন: দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই

এ সময় দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়াকুব (৩৩) ও নিজাম শেখ ওরফে শিশিরকে (৪০) গ্রেফতার করতে সক্ষম হন তারা।

এদিকে, একই রাত ১২ টার দিকে শহরের উপকন্ঠ মিরেশ্বরাই গ্রামে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিলসহ উজাইফা দেওয়ান ওরফে শুভ (২৭), তানজিল আহমেদ শিপলু (৩৫), মো. আরিফ হোসেন (৪০) ও মো. রাসেলকে (৪৫) গ্রেফতার করে।

আরও পড়ুন: ইকুয়েডরে দাঙ্গায় নিহত ১৫

ডিবির ওসি আরও জানান, ইতোপূর্বে গ্রেফতারকৃত শিপলুর বিরুদ্ধে ১১ টি মামলা, নিজাম শেখের বিরুদ্ধে ৫ টি, ইয়াকুবের বিরুদ্ধে ৩ টি, শুভর বিরুদ্ধে ২ টি ও শাহানুরের বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলায় রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা