ময়মনসিংহ জেলায় প্রথম ত্রিশাল
সারাদেশ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

ময়মনসিংহ জেলায় প্রথম ত্রিশাল

মো:মনির হোসেন স্টাফ রিপোর্টার : জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে ত্রিশাল উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এর নেপথ্যে কাজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান।

আরও পড়ুন : হজে থাকছে না বয়সের বাধা

এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের তালিকায় প্রথম স্থানে ত্রিশাল, দ্বিতীয় স্থানে ধোবাউড়া ও তৃতীয় স্থান অর্জন করে গফরগাঁও উপজেলা।

দক্ষতার সাথে এ সফলতা অর্জনে পেছনের গল্পে যিনি মূল ভূমিকা পালন ও সার্বিক সমন্বয় সাধন করে ত্রিশাল উপজেলাকে এ গৌরবময় তালিকায় নামটি তুলে এনেছেন তিনি হলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।

আরও পড়ুন : দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই

উপজেলা আইসিটি সেন্টার সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে জন্ম নিবন্ধনে ত্রিশাল উপজেলার টার্গেটে ছিল ৯৫৪জন, টার্গেট অনুযায়ী শূণ্য থেকে এক বছর বয়সি জন্ম নিবন্ধন করা হয় ১৭৫২টি। যার মোট পারসেন ছিল ১৮.৬৫%।

অপরদিকে মৃত্যু নিবন্ধনের টার্গেট ছিল দুইশত, যেখানে টার্গেট ছাড়িয়ে করা হয়েছে ২৯৮টি। যার মোট পারসেন্ট ছিলো ১৬৬.৩২%।

ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অর্জন করে এবং ১৪০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়ন প্রথম স্থান অর্জন করে। জেলার ১০টি পৌরসভার মধ্যে ত্রিশাল পৌরসভা প্রথম স্থান অর্জন করেছে।

আরও পড়ুন : সমাবেশের ডাক দিলেন ইমরান খান

ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান জানান, জন্ম নিবন্ধনে টার্গেট ছিল ৭৮জন, যার মধ্যে শূন্য থেকে এক বছরের মধ্যে নিবন্ধন করা হয়েছে ৯৪জন। যার গড় হচ্ছে ১২০.৫১%।

অপরদিকে মৃত্যু নিবন্ধনের টার্গেট ছিল ১৬জন যার ১৬টিই করা হয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সফল বাস্তবায়নে ত্রিশাল উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, মেম্বার ও সংশ্লিষ্টদের সাথে বারবার মতবিনিময় করা হয়েছে।

আরও পড়ুন : মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি

চেয়ারম্যান ও সচিবদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে, তথ্য যাচাই বাছাই করে যেন সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদান করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা ও কাজের সফল বাস্তবায়নে সবসময় ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রক্ষা করার ফলে আজ ত্রিশাল উপজেলা, ত্রিশাল পৌরসভা ও বালিপাড়া ইউনিয়ন পরিষদ জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা