সারাদেশ

আ’লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের অপর পক্ষের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

আরও পড়ুন: শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর!

সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ডামুড্যা পৌর শহরে এ ঘটনা ঘটেছে। এ সময় আব্দুল আউয়াল শামীমের সঙ্গে থাকা শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি জানান, গোসাইরহাট উপজেলা থেকে দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে পৌনে ৮ টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝির অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

আরও পড়ুন: অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

এ সময় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের অনুসারী ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর, কাজল মাদবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মাদবর, জয় মাদবর, ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিঠু সহ ১৫/২০ জন লোকজন হামলা করে।

এতে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান কার্যালয় ভাঙচুর করে এবং নেতৃবৃন্দকে গালিগালাজ করে। এছাড়াও অফিসে নিচে থাকা গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানালে পুলিশ প্রহরায় ভেদরগঞ্জের কার্তিকপুরের বাড়ি ফেরেন আউয়াল শামীম।

আরও পড়ুন: সমাবেশের ডাক দিলেন ইমরান খান

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কেটে দেন।

অপরদিকে, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, এ ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশকে হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে। দোষী যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা