সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশ

সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : নীলফামারীর সৈয়দপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় হাবিব হোসেন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিদ্যুৎ নেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ায় কাজী মোতাহার হোসেনের মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা যায়, গতকাল সোমবার বিকেল থেকেই বাড়ির বাইরে ছিল হাবিব হোসেন। অনেক রাতেও বাড়ি না ফেরায় মোবাইলে কল দিলে রিং হলেও রিসিভ করছিল না সে। ওই রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোন হদিস পাওয়া যায়নি। পরেরদিন মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ে সিপাইগঞ্জ বাজার মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন রফিকুল ইসলাম।

আরও পড়ুন : দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই

এ সময় পাশেই মেহগনি বাগানে গাছের ডালের সাথে গলায় শার্ট পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছেলের মরদেহ ঝুলতে দেখেন তিনি। তাঁর আর্তচিৎকার আশেপাশের লোকজনও ছুটে আসেন। মরদেহ নিচে নামানোর পর তার প্যান্টের পকেটে ভাইব্রেশন করা অবস্থায় মোবাইল পাওয়া যায়। তার সাথে থাকা টাকা বা মোবাইলও খোয়া যায়নি। পরিবারের ধারনা সে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : ইকুয়েডরে দাঙ্গায় নিহত ১৫

জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটি নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের ধারনা হাবিব হোসেন আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা