সারাদেশ

চেয়ারম্যান প্রার্থীসহ ৮জনের মনোনয়ন বাতিল

নোয়াখালী প্রতিনিধি : ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়াও সাধারণ সদস্য প্রার্থী ৫জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়।

আরও পড়ুন: আমরা শান্তিপ্রিয় জাতি

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন। তবে বাছাইপর্বে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর মনোনয়নপত্র বহাল রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, ইসলামী সোশ্যাল ব্যাংক থেকে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর ব্যাংক ঋণ খেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, এর আগে জমা দেন সাবেক জেলা পরিষদ সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ তিনজন। যাচাই-বাচাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চূড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ফের হু হু করে বাড়ছে করোনা

উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০৬ জন। যার মধ্যে পুরুষ ৯৯৮, আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। ভোট কেন্দ্র ৯টি। ভোট কক্ষ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা