সারাদেশ

শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিক্ষার্থীদের পড়াশোনা মানোন্নয়নে এবং স্কুলে উপস্থিতি আরও বাড়াতে রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে একযোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য অভিভাবক এবং শিশুদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণ শেষে কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অভিভাবক, সচেতন এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষের এমন আয়োজনের ভূয়সী প্রসংশা করেন।

পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ লেবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, অভিভাবকগণ আর একটু সচেতন হলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এ ত্রি-পক্ষীয় স্বদিচ্ছা ছাড়া শিশুদের লেখা পড়ার মানোন্নয়ন সম্ভব নয়। সমাবেশে বক্তারা সন্তানের পড়াশোনায় মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে নিয়মিত এমন সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন।

একাধিক প্রধান শিক্ষকগণ বলেন ইউএনও স্যারের নির্দেশনায় ও পরামর্শে উপজেলা শিক্ষা অফিসের তত্বাবধানে আমরা প্রাথমিক শিক্ষা পরিবার এগিয়ে যাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এমন অভিভাবক সমাবেশ সমস্যা, প্রতিবন্ধকতা কাটিয়ে বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা