সারাদেশ

সুদের টাকা পরিশোধ না করায় হামলা

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে দাদনের টাকা সময়মত পরিশোধ না করায় বসত বাড়ীতে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে।

রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামে। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া করতালিপাড় গ্রামের শওকত আলীর ছেলে দাদন ব্যবসায়ী সুরুজ আলীর নিকট থেকে কিছুদিন পূর্বে পারিবারিক প্রয়োজনে চার হাজার টাকা দাদনে নেয়।

যথা সময়ে টাকা পরিশোধ না করায় গত ১৩ সেপ্টেম্বের মঙ্গলবার রাত ৯টার দিকে সুরুজ মিয়ার নেতৃত্বে আরো ৫/৬জন সেলিমকে বসতবাড়ীর সামনে দাড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।

আহত সেলিমের চিৎকারে সহোদর আকরাম ও লাল মিয়া এগিয়ে গেলে তাদের উপরেও হামলা করা হয়। এতে গুরুতর আহত হয় সেলিম, লাল মিয়া ও আকরাম।

স্থানীয়রা তাদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে আকরাম ও সেলিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আহতদের ভাই মোঃ চান মিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন যাহার নং-২১, তারিখ-১৫/০৯/২০২২ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে, মামলা রুজু হওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা