সারাদেশ

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): রাজধানীর পল্লবীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড হয়ে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহসান উল্যাহ খান রুবেল।

এসময় উপজেলা বিএনপি নেতা গোলজার হোসেন, রহিম আকন্দ মৃধা, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সামসুদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, যুবদল নেতা মোহাইমিনুল ইসলাম, শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরি, সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল বাশার মন্ডল, শ্রমিক দল নেতা কায়সার আহমেদ কাজল, শাহ মোহাম্মদ সুজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক লুতফর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলী রাজ, সদস্য সচিব মৃদুল, সোনার বাংলা কলেজের সদস্য সচিব ফরহাদ রেজাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা