জাতীয় পর্যায়ে বল নিক্ষেপে দ্বিতীয় ফয়সাল
সারাদেশ

জাতীয় পর্যায়ে বল নিক্ষেপে দ্বিতীয় ফয়সাল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর ক্রিকেট বল নিক্ষেপ ইভেন্টে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল।

আরও পড়ুন: বাবুল আক্তার ‘অত্যন্ত চতুর মানুষ’

শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

জানা যায়, ফয়সাল মগটুলা ইউনিয়নে বাগবেড় গ্রামের আবু তাহেরের ছেলে। তার বাবা পেশায় একজন কৃষক। ছেলেটির মা'ও কিছুটা মানসিক ভারসাম্যহীন। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ওঠে আসা কৃষক পুত্রের এমন অর্জন ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ও প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ হামলায় নিহত ১২০

বাগবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল খায়ের জানান, আমরা অনেক পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে ফয়সালকে এ পর্যন্ত এনেছি। প্রতিদিন অনুশীলন করিয়েছি। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা,জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এসে ফয়সাল মাত্র ইঞ্চি দু-একের জন্য প্রথম হতে পারেনি।

তিনি আরও জানান, যে প্রথম হয়েছে সে বল নিক্ষেপ করে ফয়সালের থেকে মাত্র ইঞ্চি -দুয়েক বেশি ছিল। এই ইঞ্চি- দুয়েকের জন্য আফসোস হচ্ছে। তারপরও আমরা ফয়সালের এ অর্জনে আনন্দিত ও গর্বিত।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীন বলেন, ফয়সাল জাতীয় পর্যায়ে ক্রিকেট বল নিক্ষেপে দ্বিতীয় হয়ে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। সত্যিই এটি এক দারুণ অনুভূতি।

ফয়সালের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন, তার এ অর্জনে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা। জাতীয় পর্যায়ে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য প্রধান শিক্ষক আবুল খায়ের ও অন্যান্য শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছেন ও ফয়সালের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন তিনি।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা