সারাদেশ

যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: জ্বালানি তেল সহ সকল দ্রব্যের মুল্য বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

আরও পড়ুন: কুবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা শহরের কামারপট্টি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশি বাঁধার মুখে শ্লোগান দেয় যুবদল নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মোঃ রুবেল ফকির, মোঃ সোহাগ খান, মোঃ টিটু, পৌর যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন এবং শাহিন খান প্রমুখ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতা গুম খুন নির্যাতন প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা