ফাইল ছবি
সারাদেশ

নেত্রকোনায় নৌকাডুবি, ৩ মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: নেত্রকোনার মদন, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলায় হাওরে পৃথক নৌকাডুবে নিখোঁজ হওয়া তিন জেলের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জেগে উঠল ১২০ বছর আগের মসজিদ

নিহতরা হলেন- মদন উপজেলার নয়াপাড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও আটপাড়া উপজেলার কৈলং গ্রামের ফটিক মিয়ার ছেলে দিলু মিয়া (৩৪) ও মোহনগঞ্জ উপজেলার দরুণ বানিহারি (লামবাড়ি) গ্রামের ফজলু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এ সময় মদনের রফিকুল ইসলাম তার ভাই তরিকুল ইসলামকে নিয়ে মাঘান গ্রামের সামনে মান্দারকাটা হাওরে নৌকা করে মাছ ধরছিলেন। একই সময় মোহনগঞ্জের রাসেল মিয়া ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরছিলেন। আর আটপাড়ার দিলু মিয়া বটতলা বজারে মাছ বিক্রি করে নৌকায় বাড়ি ফিরছিলেন। প্রচণ্ড বাতাসে হাওরে ঢেউয়ের আঘাতে তাদের তিনটি নৌকাই ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন সাঁতরে তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন।

আরও পড়ুন: ফের আকাশসীমা লঙ্ঘন, গোলাগুলি

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, শনিবার মান্দারকান্দা হাওর থেকে রফিকুল ইসলাম ও গণেশের হাওর থেকে দিলু মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। দুপুর পৌনে ২টার দিকে মোহনগঞ্জে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্ধার হওয়া তিন জেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা