সারাদেশ

নেত্রকোনায় ধানখেতে মিলল নিখোঁজ শিশুর খণ্ডিত লাশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে এক মেয়ে শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শিশুটির নাম জান্নাত আক্তার (৫)। সে হুগলি গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে জান্নাত আক্তার বাড়ির উঠানেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। তার পরনে ছিল লাল রঙের জামা, গলায় গামছা। পরিবারের পক্ষ থেকে মাইকিং, থানায় সাধারণ ডায়েরি করাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে।

আজ সকালে স্থানীয় এক ব্যক্তি আসাদ মিয়ার বাড়ির পেছনে প্রায় ৩০০ গজ দূরে ধানখেতের আলে একটি শিশুর খণ্ডিত লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশটি জান্নাতের বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ ও একটি পা উদ্ধার করে। সকাল ১০টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির আত্মীয় পাশের সনুড়া গ্রামের বাসিন্দা সৈয়দ আমিনুল হক বলেন, কীভাবে এমন হলো কিছুই বুঝতে পারছি না। বাচ্চাটির শুধু ডান পায়ের নিচের অংশ ও মাথার অংশটুকু গামছা প্যাঁচানো আছে। আর কিছু নেই। আমার চাচাতো ছোট ভাই আসাদ মিয়ার সঙ্গে কারও কোনো শত্রুতা আছে বলে জানা নেই। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। মনে হয় শিয়াল-কুকুরে কামড়ে দেহ থেকে হাত-পা–শরীর খেয়ে ফেলেছে। অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা