সারাদেশ

গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন

শওকত জামান, জামালপুর: গাছের সাথে বেঁধে মাহমুদা বেগম (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতন করেছে শশুর বাড়ির লোকজন। এ ঘটনায় একজনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর নির্যাতিতার গৃহবধূর স্বামী, ভাসুর ও তাদের স্ত্রীরা পলাতক রয়েছে।

এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মালিরচরের জিগাতলা গ্রামে।

স্থানীয়রা জানায়, ১২ বছর আগে বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমাছ আলীর ছোট ভাই আসাদুল হক ও দেওয়ানগঞ্জের ঝাউডাঙ্গা গ্রামের মাহজন মিয়ার মেয়ে মাহামুদা আক্তার বিয়ে হয়। বছর ৩ আগে আসাদুল সৌদি আরবে চলে যায়। মাস খানেক আগে আসাদুল দেশে ফিরে এসে পরকীয়া সন্দেহে স্ত্রী মাহমুদার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে ২৩ আগষ্ট আসাদুল তার স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসেন। নানাভাবে মাহমুদা শুনতে পায় তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘর রক্ষার জন্য আজ সোমবার দুপুরে শ্বশুরবাড়িতে ছুটে আসেন। আসার পর আসাদুলের ভাই বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাস আলীর নির্দেশে গৃহবধূ মাহমুদাকে গাছের সাথে বেঁধে তার স্বামী আসাদুল ও তিন জা মিলে অমানুষিক শাররিক নির্যাতন চালায়।

পরে গাছের সাথে বেঁধে গৃহবধূ নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার গৃহবধূ মাহমুদাকে উদ্ধার করে ও নির্যাতনের অভিযোগে বড় জা শীলা বেগমকে আটক করা হয়। পুলিশ আসার খবর পেয়ে স্বামী আসাদুলসহ বাকি নির্যাতনকারীরা পালিয়ে যায়।

নির্যাতিতা গৃহবধূ মাহমুদা বেগমের মা মনোয়ারা বেগম জানান, মেয়ের সুখের জন্য ৫ লাখ খরচ করে মেয়ে জামাই আসাদুলকে বিদেশ পাঠানো হয়েছে। বিদেশে গিয়ে সমস্ত টাকা পয়সা বড় ভাই ও ভাবিদের নামে পাঠিয়ে দেয় আসাদুল। মাহামুদার নামে মাত্র প্রতিমাসে ২ হাজার টাকা হাত খরচ দিত। দেশে ফিরে অহেতুক সন্দেহ করে মাহামুদার সাথে খারাপ আচরনসহ মানুসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। আজ শ্বশুর বাড়িতে ফিরে গেলে গাছের সাথে বেঁধে নির্যাতন করে আসাদুল ও তার ভাই ও তাদের স্ত্রীরা। আমার মেয়ে নানা অত্যচার সহ্য করে সংসার করে আসছিল। নির্যাতনের পর তাদের অপরাধ ঢাকতে আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমার মেয়ে এমন না, খুবই সহজ সরল ধর্যশীল বলে কান্নায় ভেঙ্গে পড়েন অসহায় এই মা।

এ বিষয়ে আসাদুলের ভাই বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমাস আলী ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছোট ভাই এর স্ত্রী মাহামুদা বেগম বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করে। তাকে নিবৃত্ত করতে গাছে সাথে বেঁধে রাখা হয়। এ সময় একটি তালাক নামাও দেখানো হয়েছে। আমার পরিবারের কেউ নির্যাতন করেনি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন জানান, ঘটনা শোনার সাথে সাথে গৃহবধূকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় শীলা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। নির্যাতিতার পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা