সারাদেশ

কাঁচা মরিচের দাম কমল!

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলির খুচরা বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ফলন ভালো হওয়ায় দাম কমেছে বলে দাবি করেছেন বিক্রেতারা।

আরও পড়ুন: পোশাকেও সন্তান আগমনের বার্তা

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, তিন সপ্তাহের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচ এখন বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। দক্ষিণ অঞ্চলের নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট থেকে আসছে এসব কাঁচা মরিচ।

এদিকে দেশে কাঁচামরিচের উৎপাদন বাড়ায় এবং দাম কমে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানিও বন্ধ রয়েছে।

এক ক্রেতা বলেন, বর্তমান বাজারে সব ধরনের সবজির দাম মোটামুটি কম আছে। কাঁচা মরিচের কেজি ২৫ টাকা এবং পেঁয়াজ ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম কম থাকায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

হিলি বাজারে এক ব্যবসায়ী বলেন, ‘দেশের বাজারে দাম কমে যাওয়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে। আমরা বগুড়া নওগাঁ ও জয়পুরহাট থেকে ২০ থেকে ২২ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে আনছি। সেই মরিচ হিলি বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা