সারাদেশ

পদ্মা সেতুতে ১২০ কি.মি. গতিতে চলবে ট্রেন

শফিক স্বপন, মাদারীপুর: ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলার লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে চলছে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের ঢাকা-ভাঙ্গা রেললাইন প্রকল্পের কাজ। আগামী বছরের জুনের লক্ষ্য নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত অংশে চলাচল করবে ট্রেন।

আরও পড়ুন: ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

জানা গেছে, শেষের পথে রয়েছে মাওয়া ও জাজিরা প্রান্তের ভায়াডাকের উপর ব্লাষ্টলেস ট্রাক বসানোর কাজ। ফরিদপুরের ভাঙ্গা প্রান্ত থেকে শুরু হয়েছে রেল লাইন বসানোর কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে মাওয়া, ভাঙ্গা জংশন ও মাদারীপুরের শিবচরে ২টি রেল স্টেশন ষ্টেশন নির্মাণ কাজ। পরীক্ষা নিরীক্ষা রেলের কাজের জন্য বুঝিয়ে দেয়া হয়েছে পদ্মা সেতুর নিচ তলা।

শীঘ্রই শুরু হবে সেতুতে রেল স্লিপার ঢালাইয়ের কাজ। মাওয়া ও জাজিরা প্রান্তের ৬.৬২ কিলোমিটার ভায়াডাকের উপর বসে গেছে রেল স্লিপার। ভাঙ্গা প্রান্তে দৃশ্যমান হয়েছে পাথরের উপর স্থাপন করা মূল রেল পথের ৩.৪৫ কিলোমিটার। পুরো প্রকল্পের অগ্রগতি ৫১.১৬ শতাংশ হলেও মাওয়া ভাঙ্গা অংশের অগ্রগতি ৮২.৩ শতাংশ। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে এখন চলছে রেল পথ, রেল ষ্টেশন ও জংশন নির্মাণ কাজ।

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

যাত্রীদের সুবিধার্থে মাওয়া, পদ্মা ও শিবচর নামে ৩টি ষ্টেশনের পাশাপাশি ভাঙ্গায় নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক রেলওয়ে জংশন। মাওয়া ষ্টেশনের ৮০ শতাংশ, পদ্মা ষ্টেশনের ৭২ শতাংশ ও শিবচর ষ্টেশনের ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে। ভাঙ্গা জংশনের কাজ এগিয়েছে ২০.৩৩ শতাংশ। পদ্মার দক্ষিন পাড়ে রেল সেবা চালু হলে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন দক্ষিওে মানুষ।

মাওয়া ভাঙ্গা রেল লিংক প্রকল্প সহকারী রেল ট্রাক ইঞ্জিনিয়র, শওকত আলী জানান, দেশের অত্যাধুনিক রেলপথ হবে এ পথ। যেখানে ১শ২০ কিলোমিটার বেগে চলার প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন: ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

মাওয়া-ভাঙ্গা রেল লিংক প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ জানান, এই রেললাইনে অধিক দ্রুত গতির ও অধিক ক্ষমতাসম্পন্ন ট্রেন চলবে।

প্রসঙ্গত, ৩ হাজার ৯শ কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬২ কিলোমিটার রেলপথ নির্মাণ করছে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান সিআরইসি (চায়না রেলওয়ে
ইঞ্জিনিয়ারিং কোম্পানি)।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা