৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত বখাটে যুবক
সারাদেশ

৫ম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে হত্যার হুমকি দিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এরইমধ্যে ওই শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

আরও পড়ুন: পৃথক ছুরি হামলায় নিহত ১০

বিষয়টি স্থানীয় মাদবরদের কাছে জানালে দফায় দফায় হুমকিও দেয়া হচ্ছে নির্যাতিতা পরিবারকে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত জিসান ও তার পরিবার। পুলিশ বলছে, ঘটনা যাছাই করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

নির্যাতিতার পরিবার জানায়, ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের কিরণ মাতুব্বরের বখাটে ছেলে ৫ শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয় আর আতঙ্কে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবার থেকে গোপন রাখে।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সম্প্রতি শিক্ষার্থীর পেটে ব্যথা হলে পরিবারের লোকজন সদর উপজেলার কালিরবাজার এলাকার মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক রেজাউল করিম রেজা আল্টাসনোগ্রাম করলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে।

পরে স্থানীয় মাদবরদের জানালে দফায় দফায় নির্যাতিতার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এই ঘটনার নায্য বিচার পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন নির্যাতিতার পরিবার, স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন: রাইস মি‌লের ছাদ ভে‌ঙে ৩ শ্রমি‌ক নিহত

নির্যাতিতার মা বলেন, আমার মেয়ের সর্বনাশ করেছে। এলাকার নেতাদের কাছে বলছি, তারা কোন সুরহা করছেন না।

শিক্ষার্থীর বাবা বলেন, মাদবরদের কাছে জানাইছি তারা শুধু সময় নিচ্ছে সমাধান করার জন্য। এছাড়া হুমকিও দিচ্ছে অনেকেই। আমার মেয়ের সর্বনাশ যে করছে, তার সাথে আমার বিয়ে দিতে হবে। তা না হলে আমি আইনের আশ্রয় নিবো।

আরও পড়ুন: বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটালের মেডিকেল অফিসার রেজাউল করিম রেজা জানান, মেয়েটির এখন ফুল রেস্ট দরকার। পরিবারের লোকজন বাচ্চা নষ্ট করতে চেয়েছিল। কোন অবস্থাতেই বাচ্চা নষ্ট করা যাবে না। এতে বাচ্চা ও মেয়ে দুজনেরই জীবনহানি হতে পারে।

জিসানের ফুফু সাহিদা বেগম বলেন, এটা ষড়যন্ত্র করা হয়েছে। মেয়ে ও তার পরিবারের লোকজন ভাল না। এছাড়া এলাকার লোকের উসকানি রয়েছে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রতিশোধ পাকিস্তানের

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তের বাবা গ্রিস প্রবাসী। ঘটনার পর জিসান লিবিয়া হয়ে ইতালি যাবার প্রস্তুতি নিচ্ছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। আমরা মেয়েটির পরিবারকে সব ধরনের সহযোগিতা করবো।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা