সাবেক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে মারধর
সারাদেশ

সাবেক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে মারধর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চৌমুহনীতে সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও যুবলীগ সদস্য হুমায়ুন কবির (৪৫) এর উপর সন্ত্রাসী হামলা ও পিটিয়ে আহত করা হয়েছে। ইতমধ্যে ওই নেতাকে মারধরের ছবি ফেইসবুকে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

গত রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ডি.বি রোডে এ ঘটনা ঘটে। এ সময় মনির মুহুরীর নের্তৃত্বে ফাহাদ, শাহাদাত, রায়হান ও সোহান সহ যুবলীগ নামধারী অনুপ্রবেশকারীরা তাকে পিটিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে বলে অভিযোগ রয়েছে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয় যুবলীগ নেতারা অভিযোগ করে জানান, হুমায়ুন বাড়ির নির্মাণ কাজের জন্য রড কিনতে গেলে মনির মুহুরীর নের্তৃত্বে সন্ত্রাসীরা যুবলীগ নামধারী অনুপ্রবেশকারীরা তাকে পিটিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমরা এর তীব্র নিন্দা জানায়। আহত ত্যাগী ছাত্রলীগ নেতা (হুমায়ুন কবির) বাড়ির নির্মাণ কাজ করতে গেলে হামলা কারীরা তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হামলা করেছে। এরা সবাই দেলোয়ার বাহিনীর সদস্য বলেও তারা অভিযোগ করেন।

আরও পড়ুন : চীনে ভূমিকম্পে নিহত ৭

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৩১ শে আগস্ট মনির মুহুরী তার (হুমায়ুন করিব) বিরুদ্ধে থানায় একটি মামলা করে। এই মামলার জের ধরে বিবাদী (হুমায়ুন করিব) কে একা পেয়ে অতর্কিত ভাবে বাদী ও তার লোকজন হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

প্রসঙ্গত, বেগমগঞ্জের বিভিন্ন স্থানে একের পর এক সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যরা তৎপর হয়ে উঠেছে। আতঙ্কে রয়েছে ব্যবসায়ী ও স্থানীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা