সারাদেশ

ফয়সাল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

এম.এ আজিজ রাসেল (কক্সবাজার): কক্সবাজার সদর উপজেলার চাঞ্চল্যকর জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

বুধবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার পুত্র রেজাউল করিম প্রকাশ বুইল্ল্যানির ছেলে (২০), মৃত আমান উল্লাহ'র পুত্র নুরুল হক (২২), মৃত অছিউর রহমানের পুত্র রমজান আলী (২৪) এবং মোঃ ইসহাকের পুত্র রুবেল (২০)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-একই এলাকার নুরুল আবছারের পুত্র শাহীন উদ্দিন (১৯) এবং দুদু মিয়ার পুত্র মনি আলম (১৯)। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মো. নুরুল আনোয়ারের পুত্র কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিন তার এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাধা দিত।

আরও পড়ুন: ইরাকের প্রধানমন্ত্রীর হুমকি

এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে জিয়া উদ্দিন ফয়সালের ওপর সশস্ত্র হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফয়সালের পিতা মো. নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে ফৌজদারী দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, রাষ্ট্রপক্ষ মামলাটির সাক্ষী, আলামত প্রদর্শনসহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ফলে বিজ্ঞ বিচারক মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা