প্রতীকী ছবি
সারাদেশ
বান্ধবীর ভাইকে রক্ত দিতে গিয়ে 

রাতভর গণধর্ষণের শিকার দুই তরুণী

সান নিউজ ডেস্ক: সিলেটে বান্ধবীর ভাইকে রক্ত দিতে গিয়ে রাতভর গণধর্ষণের শিকার হয়েছেন দুই তরুণী। নরপশুরা রাতভর ধর্ষণের পর ওই দুই তরুণীর কাছে জোরপূর্বক জবানবন্দিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখে। ঘটনার পর ওই দু’তরুণী হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনাটি নিয়ে সিলেটে তোলপাড় চলছে।

আরও পড়ুন: স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

এ ঘটনার ৫ দিন পর রোববার রাতে জালালাবাদ থানা পুলিশ দুই ধর্ষিতার দুটি মামলা রেকর্ড করেছে। তবে মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে গত ২৩ আগস্ট সিলেটের পাঠানটুলায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলো, গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোহাইমিন রহমান রাহি, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের মৃত তহুর আলীর ছেলে জুবেল, পাঠানটুলা এলাকার আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু ওরফে শিবলু, সুনামগঞ্জ সদর থানার হরিণাপাট গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে নাবিল রাজা চৌধুরী ও সুজন এবং অজ্ঞাত আরও কয়েক জন। আসামিদের মধ্যে শিবলুসহ কয়েকজন তাঁতী লীগ ও নাবিলসহ কয়েকজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। দুটি মামলায়ই প্রধান আসামি করা হয়েছে ধর্ষণকাণ্ডে সহায়তাকারী দক্ষিণ সুনামগঞ্জের জয়সিদ্ধি গ্রামের দবির মিয়ার মেয়ে তানজিনা আক্তার তানিয়াকে। সে সিলেট উপশহরের একটি বিউটি পার্লারে কাজ করে।

আরও পড়ুন: অপচিকিৎসায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মামলায় সিলেটের বালাগঞ্জের গহরপুরের তরুণী জানায়, কয়েক মাস আগে আইএলটিএস পড়ার জন্য সিলেট নগরে আসেন তিনি। এ সময় তার সঙ্গে নাট্যশিল্পী এক তরুণীর পরিচয় হয়। ওই তরুণী নগরীর শাহজালাল উপশহরের একটি বাসায় থাকতেন। বসবাসের সুবাদে ওই এলাকার স্নেহা বিউটি পার্লারে গিয়ে তানজিনা আক্তার তানিয়া নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ধর্ষণের শিকার দুই তরুণীর।

উপশহরের এইচ ব্লকের ৪ নং রোডের আলী ভিলা নামক ৫ তলা বাসায় ভাড়াটে থাকেন তানিয়া বেগম। পরিচয়ের এক পর্যায়ে আইএলটিএস করতে আসা তরুণীর সঙ্গে তানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে গত ২৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তানিয়া ফোন করে ওই তরুণীকে জানায়, তার ভাইয়ের জন্য এবি পজিটিভ রক্ত প্রয়োজন।

আরও পড়ুন: নিউইয়র্ক পৌঁছেছেন আইজিপি

বালাগঞ্জে বাড়ি ওই তরুণীর এবি পজিটিভ রক্ত হওয়ায় তিনি রক্ত দিতে আগ্রহী হন। পরে ওই তরুণী তার রুমমেট বান্ধবীকে নিয়ে রাগীব-রাবেয়া হাসপাতালের সামনে যান। সেখানে গিয়ে তানিয়াকে দেখতে পেয়ে রক্ত দেয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তানিয়া জানায়- রক্ত দেয়ার আগে তার এক কাজিনের বাসায় একটু প্রয়োজন আছে। প্রয়োজন শেষ করে তারা হাসপাতালে যাবেন। এ কথা বলে কৌশলে ওই দুই তরুণীকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলের ৪র্থ তলায় নিয়ে যায়। তাদের দু’জনকে কক্ষে বসিয়ে রাখে।

এ সময় তানিয়ার সহযোগী কয়েকজন তরুণ ও যুবক এসে ওই দুই তরুণীকে আটকে রাখে এবং রাত সাড়ে ১১টা থেকে একের পর এক ১০-১২ জন যুবক তাদের দু’জনকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনার আগে ভুক্তভোগীর কাছ থেকে তার মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা জোরপূর্বক নিয়ে যায় তানিয়া ও ধর্ষকরা।

আরও পড়ুন: বুদ্ধির খেলায় হেরেছে বাংলাদেশ

পরে রাতভর ধর্ষণের পর হোটেল কক্ষের ভেতরেই বন্দি করে রাখা হয় ওই দুই তরুণীকে। পরদিন ২৪ আগস্ট দুপুরে ওই দুই তরুণীকে এক কক্ষে নিয়ে যায় ধর্ষকরা। এক পর্যায়ে তাদের মোবাইল ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জোরপূর্বক ‘ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি’ এ মর্মে স্বীকারোক্তি নেয়া হয়। তারা অসামাজিক কাজ করে বলে স্বীকারোক্তিও নেয়া হয়। এরপর তাদের দু’জনকে ছেড়ে দেয়া হলে মোবাইল ও টাকা রেখে দেয়া হয়। তবে ঘটনার পর মোবাইল ফেরত পেতে ওই দুই তরুণী বার বার ধর্ষণের সহায়তাকারী তানিয়ার সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাননি।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল মামুন জানান, ওই দুই তরুণী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। তারা ধর্ষণের শিকার হয়েছেন প্রমাণ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা