সারাদেশ

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষ

সান নিউজ ডেস্ক : দ্রব্যমূল্যের ও জ্বালানি তেলের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ এবং পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

বুধবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, সকাল থেকে পৌর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। কর্মসূচির অনুমতির বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের।

উপজেলা বিএনপির সভাপতি নজির আহমেদ ভুঁইয়া বলেন, পুলিশ আমাদের অন্যায়ভাবে লাটিপেটা করেছে। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে আমাদের ১৫ জন কর্মী আহত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে। পুলিশ তাদের বাধা দেয়।

আরও পড়ুন : চলে গেলেন মিখাইল গর্বাচেভ

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ মুহূর্তে সঠিক সংখ্যা বলতে পারব না। ৫ জনের বেশি হবে। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা