সারাদেশ

আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১২

মো. নাজির হোসেন : মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় আ'লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হামলা, মারপিট, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলার দড়িবাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য বিএনপি ও আ'লীগ উভয়ই উভয়কে দোষারোপ করেছে।

আরও পড়ুন: অধিকসংখ্যক রোহিঙ্গা নেওয়ার আহ্বান

আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মানিক প্রধান সাদ্দামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহদী ইসলাম বাবু, যুবদল কর্মী শাহ আলী ও আমিনুল ইসলামসহ বাকীদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো হতাহতের তথ্য তার জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। তারা দড়ি বাউশিয়া এলাকায় আসলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সূত্রপাত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ দাবী করেন, সকাল সাড়ে ১০ টার দিকে বাউশিয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি গ্রাম থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি দাসকান্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। তারা দড়ি বাউশিয়া এলাকায় পৌছলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।তিনি বলেন, পরিকল্পনা করেই আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েই শান্তিপূর্ণ মিছিল করেছি।

আরও পড়ুন: বিএনপির বড় উইকেট পড়ে গেছে

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন, বিএনপি-জামায়াত জোট যাতে বিক্ষোভ মিছিলের আঁড়ালে কোনো প্রকার নাশকতা করতে না পারে সেজন্য দড়ি বাউশিয়া এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলো আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীরা সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা