সারাদেশ

সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

হলি সিয়াম শ্রাবণ : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকালে অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : অধিকসংখ্যক রোহিঙ্গা নেওয়ার আহ্বান

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার সভার আলোচ্যসূচি তুলে ধরে সঞ্চালনা করেন।

সভায় উপজেলার সার যেন বাইরে না যায় প্রান্তিক কৃষক যেনো ন্যায্য মূল্যে সার পান। বিক্রেতারা যেনো সার চড়া দামে বা ক্যাশ মেমো এবং উপযুক্ত ঠিকানা উল্লেখ ছাড়া বিক্রয় করতে না পারে, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যেনো তাদের মনিটরিং জোরদার করে এ সংক্রান্ত বিস্তারিত উল্লেখ পূর্বক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেওয়া হয়।

বিশেষ করে খুচরা ডিলারদের প্রতি মনিটরিং জোরদার করার কথা আলোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি সম্প্রসারন অফিসার ওয়াহেদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন : আড়িয়াল খাঁর গর্ভে বিলীন ২ শতাধিক বাড়ি

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা