সারাদেশ

মুক্ত আকাশে উড়ল ৩৫০টি পাখি

ফেনী প্রতিনিধি: ফেনীতে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির জন্য আটক রাখা ৩৫০টি বন্য পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

গ্রেফতারকৃতরা হলো- মো. আজাহার আলী শিকদার (৩০) ও মো. রাসেল শিকদার (২৮) খুলনার সোনাকান্দা থানার আতাহার আলী সিকদার ছেলে। তারা ফেনী পৌরসভার চাড়িপুর ১২ নম্বর ওয়ার্ডের দুলাল মিয়ার কলোনির একজন ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। উদ্ধার পাখী সমূহ পরে স্থানীয় কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে এসব পাখী উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে।

সামাজিক বন বিভাগের ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুর এলাকার দুলাল মিয়ার কলোনির একটি ঘরে বিভিন্ন ধরনের বেশ কিছু পাখী অবৈধভাবে কয়েকটি খাঁচায় আটক রাখা হয়েছে। খবর পেয়ে ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম কলি ও সুবল চাকমার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রোববার দুপুরে বিভিন্ন প্রজাতির ৩৫০টি পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে-২৮০টি চন্দন টিয়া, ১৩টি মুনিয়া, ৫০টি শালিক ও ৭টি দেশি টিয়া পাখি।

আরও পড়ুন : সংসদ অধিবেশন বসছে রোববার

এ সময় বন্য পাখি অবৈধভাবে নিজের হেফাজতে রাখার অপরাধে খুলনা জেলার সোনাডাঙা থানার হাফিজ নগর এলাকার আতাহার আলী শিকদারের ছেলে মো. আজাহার আলী শিকদার (৩০) ও মো. রাসেল শিকদার (২৮) গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উভয়কে দুই মাসের কারাদন্ড দেয়া হয়। গ্রেফতার আসামিদের ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

দুপুর ২ টার দিকে উদ্ধার করা পাখীগুলো ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়। এ সময় ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম কলি ও সুবল চাকমা, বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, অবৈধভাবে বন্যপ্রাণী বিক্রয় ও সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় অভিযুক্ত দুইজন তাদের অপরাধ স্বীকার করায় তাদেরকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফেনী কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এক মাস আগে তাদের পিতা আতাহার আলী সিকদার খুলনার সোনাকান্দা থানার হাফিজ নগরের দীল মোহাম্মদের ছেলে একই অপরাধে গ্রেফতার হয়ে ফেনী কারাগারে রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা