সংসদ অধিবেশন বসছে রোববার  
জাতীয়
ডেপুটি স্পিকার নির্বাচন

সংসদ অধিবেশন বসছে রোববার  

সান নিউজ ডেস্ক : রোববার (২৮ আগস্ট) বিকেলে ৫টায় বসছে চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। প্রথম দিনই নির্বাচন করা হবে নতুন ডেপুটি স্পিকার।

আরও পড়ুন : চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

জানা যায়, করোনাকালের অধিবেশনের মতো এ অধিবেশনও সংক্ষিপ্ত হবে। পাশাপাশি এই অধিবেশনের কার্যদিবস হতে পারে পাঁচদিন।

অধিবেশনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসী সংগঠন

এক্ষেত্রে নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন একজন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন।

সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে বলে জানিয়েছে বঙ্গভবন।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর স্পিকার শোক প্রস্তাব তুলবেন। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে।

আরও পড়ুন : বলিউড আমার লক্ষ্য না

অধিবেশনের শুরুর দিনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠানের কথা রয়েছে।

এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে বিনিয়োগ করবে সৌদি আরব

তিনটি সরকারি বিল এই অধিবেশনে উত্থাপনের জন্য জমা পড়েছে। এগুলো হলো- আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল। এছাড়া কমিটিতে পরীক্ষাধীন ছয়টি, পাসের অপেক্ষায় তিনটি বিল রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা