সারাদেশ

জঙ্গি সদস্য গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে র‌্যাব-৯ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে। আটক হওয়া ব্যক্তি হলেন টেকনাফ পৌরসভার অলিয়াবাদের মৃত আবদুল সালামের ছেলে হামিদুল হক (৩৫)।

আরও পড়ুন: অধিকসংখ্যক রোহিঙ্গা নেওয়ার আহ্বান

রবিবার (২৮ আগস্ট) সকালে র‌্যাব-৯ সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করেন। এর আগে তাকে টেকনাফের কোনখার পাড়ার পশ্চিম বীচ থেকে তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী তিন-চারজন দ্রুত পালিয়ে যায়।

পুলিশ বলছে, আটক হামিদুল হক ও তার সহযোগী আনছার আল ইসলামিয়া জঙ্গি সংগঠনের সদস্যদের টেলিগ্রামে ৩১ জনের একটি গ্রপ রয়েছে। সেখানে তারা জঙ্গি কর্মকান্ড পরিচালনা করে থাকে। বিশেষ করে সরকারি বিরুধী লেখা সোশ্যাল মিডিয়া পোষ্ট করে থাকত। তাছাড়া ফেসবুক মেসেঞ্জারে সিগন্যাল নামে আরেকটি গ্রপ ছিল। আটক ব্যক্তির কাছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে।

আটক আনসার আল ইসলামের সদস্যকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, ‘তাকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড চাওয়া হবে।

মামলা সুত্রে জানায়, র‌্যাব-৯ একটি দল প্রযুক্তির মাধ্যমে জানতে পারে বাংলাদেশের জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন ঘটাতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, ধর্মীয়ী উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি করার লক্ষ্যে টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়া নাফ মেরিন শিশুপার্ক-এর সামনে পশ্চিম বীচে কতিপয় উগ্রবাদী নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম দলের সক্রিয় সদস্যদের বৈঠকের খবরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: আড়িয়াল খাঁর গর্ভে বিলীন ২ শতাধিক বাড়ি

এতে পালানোর চেষ্টাকালে ওই ব্যক্তিকে আটক করলেও আরো কয়েকজন পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে একটি স্যামসাং ট্যাব ও মোবাইল ফোন পাওয়া যায়। সেখানে বিভিন্ন প্রকারের উগ্রবাদী ও উস্কানিমূলক পোস্ট ও মেসেজ পাওয়া যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা