সারাদেশ

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

সান নিউজ ডেস্ক: বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অনশন শুরু করেছেন চাচি। এ নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে উপজেলার সারডুবী গ্রামের জাকিরুল ইসলামের বাড়িতে ভিড় করছে মানুষ।

আরও পড়ুন: চা শ্রমিকদের কাজে ফেরাতে ফের ব্যর্থ প্রশাসন

এর আগে মঙ্গলবার সকাল থেকে ওই বাড়িতে অনশন করছেন ওই নারী। এ ঘটনায় ভাতিজা জাকিরুল ইসলাম পালিয়ে গেছেন। জাকিরুল ইসলাম ওই গ্রামের জব্বার হোসেনের ছেলে। তিনি এলাকায় রঙের কাজ করেন।

স্থানীয়রা জানান, চার বছর ধরে তিন সন্তানের জনক জাকিরুল ইসলাম নিজের চাচির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের সম্পর্কের খবর জানাজানি হলে ১১ আগস্ট চাচা তার স্ত্রীকে তালাক দেন। বিচ্ছেদের ১২ দিন পর দুই সন্তানের জননী চাচি বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অনশন শুরু করেন।

আরও পড়ুন: বিয়েটা না হলে ভালো হতো

ভুক্তভোগী ওই নারী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে জাকিরুল বাড়িতে ও বাহিরে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে। বিয়ের কথা বলে মঙ্গলবার আমাকে বাড়িতে আসতে বলায় আমি এখানে আসি। এখন আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না।

ওই নারীর বাবা জানান, আমার মেয়ের ওপরে সবকিছু। মেয়ে জানিয়েছে ওই ছেলে কোরআন নিয়ে শপথ করেছে তাকে বিয়ে করবে।

আরও পড়ুন: ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু

এদিকে, অভিযুক্ত জাকিরুল ইসলামের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, বিষয়টি ইউপি সদস্য সাবলুর মাধ্যমে জেনেছি। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিস বৈঠক হয়েছে।

অন্যদিকে, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা