সারাদেশ

৬ হাজার লিটার তেলসহ আটক ২

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

বুধবার (২৪ আগস্ট) র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ফৌজদারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়ার মৃত আব্দুল গণির ছেলে মো. রাজিব হোসেন (২২) ও লক্ষ্মীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (২৬)।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ফৌজদারহাট এলাকার পাকা রাস্তায় কয়েকজন চোরাকারবারি চোরাই জ্বালানি তেল কেনা-বেচা করছে, এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে তেল বহনকারী দুটি ট্রাকসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাক দুটি থেকে মোট ৩৩টি তেলের ড্রামে সংরক্ষিত ৬ হাজার ৬০০ লিটার তেল জব্দ করে র‍্যাব।

আরও পড়ুন: ইভিএমে অনিয়মের কোনো প্রমাণ নেই

তিনি আরও বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছে। উদ্ধার করা জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন এর পেছনের আরও বড় চক্র রয়েছে। বড় কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীদের যোগসাজশ ছাড়া জ্বালানি তেল চুরি করে বিক্রি করা সম্ভব না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা