সারাদেশ

চা শ্রমিকদের কাজে ফেরাতে ফের ব্যর্থ প্রশাসন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জে চা শ্রমিকদের কাজে ফেরাতে তৃতীয়বারের মত ব্যর্থ হয়েছে জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বাধীন স্থানীয় প্রশাসনের লোকজন। শ্রমিকরা ৩০০ টাকার মজুরির দাবিতে চলমান আন্দোলনে থাকার সিদ্ধান্তে অনড় থাকবেন চা শ্রমিকরা।

আরও পড়ুন: ৩১ আগস্ট থেকে পেট্রল পাম্প বন্ধ

বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা পরিষদে হলরুমে চা শ্রমিকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

চা শ্রমিক ও পঞ্চায়েত নেতারা বলেন, প্রশাসন যা-ই বলুক না কেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। তিনি যা বলবেন আমরা তাই শুনবো।

আরও পড়ুন: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

চা শ্রমিকরা তাদের দাবি পূরণে শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে শ্রমিকরা বলেন, কারও ওপর আমাদের বিশ্বাস নেই। আমরা প্রধানমন্ত্রীকে মা বলে ডাকি। তিনি একটা কথা বলুক আমরা কাজে ফিরে যাব। মাসির (ডিসি) কোন কথা শুনবো না।

তারা বলেন, গত ১৯ মাস ধরে চা মালিক পক্ষ আমাদের বেতন বৃদ্ধিতে টালবাহানা করেছে। বর্তমান দ্রব্যমূল্য বাজারে আমরা না খেয়ে দিনাতিপাত করছি। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর মুখের দিকে আমরা তাকিয়ে আছি।

আরও পড়ুন: আদালতের হাজতখানায় আসামির মৃত্যু

শ্রমিক নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের আন্দোলন এখন হাতের মুঠোয় নেই। সাধারণ শ্রমিকদের হাতে চলে গেছে। কারণ বিগত দিনে চা শ্রমিক ইউনিয়নের নেতারা আমাদেরকে মাঠে নামিয়ে নিজেরা লাভবান হয়েছে। শ্রমিকরা দাবি আদায়ে প্রয়োজনে রাস্তায় পড়ে থাকবো। গুলি মেরে আমাদের মেরে ফেলুন। কিন্তু আমাদের সম্মান নষ্ট হতে দেব না। ডিসি এসপি আমাদের কাজে যাওয়ার জন্য জোর করবেন না।

বৈঠক চলাকালে চা শ্রমিকরা একবার হলরুম থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে আবার তাদেরকে ফিরিয়ে আনা হয়। প্রশাসনের লোকজন শ্রমিকদের বিভিন্নভাবে আশ্বাস প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শ্রমিকরা অতীতের বিভিন্ন উদাহরণ টেনে এসব আশ্বাসকে তারা বিশ্বাস করেন না বলে জানাচ্ছেন।

আরও পড়ুন: দুর্গম পাহাড়ে গোলাগুলি

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, চুনারুঘাট উপজেলার ৭ ইউনিয়র পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, ১৬ দিনের মতো হবিগঞ্জের ২৪টি চা বাগানে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।বুধবার সকালে বিভিন্ন বাগানের শ্রমিকরা চান্দপুর ফ্যাক্টরির সামনে এসে জড়ো হন। পরে মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও উপজেলা প্রাশাসনের কর্মকর্তারা ২৪টি বাগানের পঞ্চায়েত কমিটির নেতাদের সাথে বৈঠকে বসেন। প্রায় ২ ঘন্টা বৈঠক শেষ হয় কোন সমাধান ছাড়াই।
দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের চা শ্রমিকরা। ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এরপর গত ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। আন্দোলনরত শ্রমিকরা দুইদিন ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা