গণতন্ত্রের স্বার্থে বিএনপি ইভিএমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে
সারাদেশ

গণতন্ত্রের স্বার্থে বিএনপি ইভিএমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিনী সাবেক সাংসদ হাসনা জসীম উদদীন মওদুদ বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতন্ত্র মুখি এবং নির্বাচন মুখি দল।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

আমরা বিশ্বাস করি বিশেষ করে যারা ইভিএম সম্পর্কে টেকনিক্যালি জ্ঞাত তারা জানে, ইভিএমে কিভাবে নির্বাচন ম্যানিপুলেট (বানচাল) করা যায়। ইভিএমে ভোট ম্যানিপুলেট (বানচাল) করতে যা লাগে তা এ সরকারের জানা আছে এবং তারা এটা প্রয়োগ করবে। তারা চেষ্টা করবে ইভিএমের মাধ্যমে জনগণের রায় পাল্টে দিতে।

রোববার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের মওদুদ আহমদের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনা মওদুদ বলেন,ইভিএমের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে উল্টে দিতে পারে। গণতন্ত্রের স্বার্থে বিএনপি ইভিএমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটা একটি হটকারিতা ব্যবস্থা। ইভিএম আমাদের জন্য কার্যকারিতা আনবেনা। সরকার লোক দেখানো কিছু নির্বাচন করবে। এ ব্যাপারে এখন আমরা সোচ্চার। জনগণের রায যেন প্রকাশিত হয়। সেটাতেই আমরা গণতন্ত্রের রায় পাবো।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

তিনি বলেন, আমি এলাকায় কি দেখেছি ভোটের মাঠে মহিলাদের লম্বা ভিড়। কিন্তু লাইন আর যায়না? একটা লোক ভোট দিতে সামনে যেতে পারছেনা,আগাইতেছেনা? ভিতরে কারসাজি চলছে। শোনা যায় সব ভোট দেয়া হয়ে গেছে। এটাতো গণতন্ত্র না,এটাতো সঠিক নির্বাচন না। এটা করতে দেয়া হবেনা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে হাসনা মওদুদ বলেন, আরো বড় বড় এজেন্ডা আছে। গণতন্ত্র রক্ষার জন্য,নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা সরকারের যে দাবি। সেই সঙ্গে আমরা সবাই যেন ভোট দিয়ে যেতে পারি। এ সকল বড় এজেন্ডা থেকে বের হয়ে এসে বিএনপি এখন জনগণের কাতারে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করছে।

বলছে মানুষের কাছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি অসহনীয়। খাবারের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং। জনগণের এই অসহনীয় কষ্টের জন্য বিএনপি তাদের পাশে দাঁড়াতে চায়। এটাকে এক নম্বর পলিটিক্যাল এজেন্ডা করে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটাতে এলাকাবাসী খুশি। যে না জনগণের কথা বলার জন্য একটা পার্টি আছে। বিএনপি জনগণের পক্ষে কথা বলেছে,বলবে।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

তিনি আরও বলেন, আমিতো শুধু ভোট চাইতে আসিনি। আমার প্রধান একটা স্বপ্ন হলো গণতন্ত্র পুনরুদ্বারের ব্যাপারে ভূমিকা রাখবো। এই নোয়াখালী-৫ আসন ( কোম্পানীগঞ্জ এবং কবিরহাট উপজেলা) থেকে দেশে গণতন্ত্র ফিরিতে আনার জন্য আমি লড়াই করব এবং ইনশাআল্লাহ আমি জয় লাভ করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা