উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
সারাদেশ

উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগরে অবস্থিত উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ২১ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন

শনিবার (২০ আগস্ট) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২৭১ জন অভিভাবক ভোটারের মধ্যে ২৫০ জন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে নান্নু আমীন, আশরাফুল আলম এবং আজগর হোসেন আমীনের নেতৃত্বাধীন গ্রুপ বিজয়ী হয়েছেন। অপরদিকে সিরাজুল ইসলাম ছিরু এবং দিনার হোসেন মিয়ার নেতৃত্বাধীন গ্রুপ নির্বাচনে পরাজিত হয়েছেন।

আরও পড়ুন : বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী

অভিভাবক সদস্য পদে মো. কাবুল হোসেন আমিন ১৬৫ ভোট পেয়ে ১ম, মো. মিন্টু মোল্যা ১৬৪ ভোট পেয়ে ২য়, মো. লিটন মোল্যা ১৫৬ ভোট পেয়ে ৩য় এবং মো. মোশারফ মোল্যা ১৫৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন। মোসা. হালিমা পারভীন ১৭০ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন৷

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিবুল হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন।

আরও পড়ুন : রাজধানীতে যান চলাচল সীমিত

সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসহাক। নির্বাচনে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহকারী প্রিজাইডিং অফিসার রাকিবুল হাসান বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা