সন্তানকে জিম্মি করে গৃহবধূকে গণর্ধষণ
সারাদেশ
গ্রেফতার ৩

সন্তানকে জিম্মি করে গৃহবধূকে গণর্ধষণ

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বামীর বন্ধুর বাড়িতে বেড়াতে এসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন।

আরও পড়ুন: চা-শ্রমিকদের মজুরি বাড়ল ২৫ টাকা

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শনিবার (২০ আগষ্ট) হরিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান(২০),চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাত(১৯) ও চাপধা গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ(১৯)। ৩জন কে আটক করা হলে বাকী দুই জন পালাতক রয়েছে৷

আরও পড়ুন:

আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

মামলার অভিযোগে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া দুই সন্তানের জননী এক নারী শুক্রবার (১৯ আগষ্ট) বিকাল সাড়ে চারটার টার দিকে হরিপুর উপজেলার রুহিয়া এলাকায় স্বামীর বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে রাণীশংকৈলে বোনের বাড়িতে যাওয়ার সময় বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কামারপুকুর অটোস্ট্যান্ড হতে এক সন্তানসহ ওই নারী(২৮)কে অপহরণ করে । তাকে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা বাজারের পুর্ব উত্তর পাশে আনোয়ার মাস্টারের আম বাগানের ভেতরে নিয়ে ছেলে মাসুম (৭) এর গলায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজন মিলে গণধর্ষণ করে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

রাত সাড়ে ১২ দিকে ধর্ষকরা ঐ নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ফজলুর রহমান নামে এক ধর্ষককে আটক করে ৯৯৯ ফোন দেয়। পরে ফজলুর রহমান ও ভিকটিমের ভাষ্যমতে হরিপুর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে রিসাত ও আকাশ নামে আরো ২জনকে আটক করে। এ ঘটনায় হরিপুর থানায় মামলা হয়েছে।।

মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার ওসি(তদন্ত) আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী নারীর সাথে তার সন্তান থাকার কারণে সন্তানকে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে৷ এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে ৷ এরমধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকী দুই জন পালাতক রয়েছে৷

আরও পড়ুন: সাগরে ট্রলার ডুবি, ৩৪ জেলে নিখোঁজ

পলাতক দুই আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা