হ্যান্ডকাপ পরা পলাতক আসামি জঙ্গলে আটক
সারাদেশ

হ্যান্ডকাপ পরা পলাতক আসামি জঙ্গলে আটক

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ জেলার ভালুকায় পুলিশি হেফাজতে থেকে সবুজ নামে হ্যান্ডকাপ পরিহিত এক আসামি পালিয়ে যায়। পরে অবশ্য তাকে জঙ্গল থেকে আটক করা হয়।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৯৯৯-এ কল দিয়ে সাইকেল চুরির অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। হাতকড়া পরিয়ে তাকে তোলা হয় গাড়িতে।

তবে কিছুক্ষণ পর ওই কিশোর লাফ দেন পাশের পুকুরে। সাঁতরে চলে যান সামনের জঙ্গলে। তবে কিছুদূর যেতেই শেষ হয় এ চোর-পুলিশ খেলা।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৬ বছর বয়সী মো. সবুজকে রাত সাড়ে ১২টার দিকে জঙ্গল থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি ওই একই এলাকায়।

আটক সবুজ মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন সময় অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করত বলে স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুন : সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ‘রাত ৮টার দিকে ওই এলাকা থেকে ৯৯৯ নম্বরে কল দিয়ে বলা হয় সাইকেল চুরির সময় একজনকে আটক করা হয়েছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় সবুজ নামের ওই ছেলেকে আটক করে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে তোলা হয়।

‘স্থানীয় ইউপি মেম্বারের কাছ থেকে সবুজের ঠিকানা ও মা-বাবার নাম-পরিচয় লেখার সময় সে গাড়ির পাশে থাকা পুকুরে হঠাৎ লাফ দেয়। পরে সাঁতার কেটে জঙ্গলের ভেতরে চলে যায়।’

আরও পড়ুন : নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এসআই নজরুল বলেন, ‘হাতকড়াসহ হবিরবাড়ীর জঙ্গলে পালানোর পর থেকে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। রাত সাড়ে ১২টার দিকে তাকে দেখতে পাওয়া যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সবুজকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে তাকে পাঠানো হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা