ছবি: সংগৃহীত
সারাদেশ

৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াড়ি আসামি পুলিশের গাড়ি থেকে পালানোর ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: হ্যান্ডকাপ নিয়ে পালাল ৪ জুয়াড়ি

বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম নুর হোসেন। তিনি চরজব্বর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত একটি চিঠিতে এ বরখাস্তের বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন। এ সময় মোবাইলে জুয়া খেলার সময় চায়ের দোকান থেকে ৪ জুয়াড়িকে আটক করেন তিনি।

আরও পড়ুন: পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

পরবর্তীতে আটককৃত ৩ জন ব্যক্তি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপ না থাকার সুযোগে পালিয়ে যায়। তবে নাসিরউদ্দিন নামের অপর এক আসামিকে আটক করতে সক্ষম হন তিনি। থানায় আসার পথে আবদুল্যাহ মিয়া হাটের সেক্রেটারি হাসানের অনুরোধে তার জিম্মায় দেওয়া হয়।

সার্বিক বিষয়ে এসআই নুর হোসেন থানার অফিসার ইনচার্জকে অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বিভাগীয় নিয়মশৃঙ্খলা পরিপন্থি কাজ করাসহ কর্তব্যে গাফিলতির কারণে এসআই নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা