সারাদেশ

বেদে পল্লীর শিশুকে ধর্ষণচেষ্টা

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ৮ বছরের এক বেদে পল্লীর মেয়ে শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামের কাসেম সরদারের ছেলে মোঃ ওয়ারেজ সরদার দীর্ঘদিন যাবত কয়ারিয়া লঞ্চঘাট বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লম্পট ব্যবসায়ী ওয়ারেজের দোকানে বিস্কুট কিনতে যান ওই বেদে সম্প্রদায়ের শিশু সন্তান। পরে তাকে মুখ চেপে ধরে দোকানের ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশু সন্তানের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট ওয়ারেজ পালিয়ে যায়। এই ঘটনায় ওই শিশু সন্তানের খালা বাদী হয়ে লম্পট ওয়ারেজকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী ওই শিশু সন্তানের খালা বলেন, লম্পট ওয়ারেজকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছি। তাই আমাদের এখন এই এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়ে আসছে আসামি ও তার লোকজন। আমরা ওর ফাঁসি চাই।

অভিযুক্ত ব্যবসায়ী ওয়ারেজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন বলেন, বেদে সম্প্রদায়ের শিশু সন্তানকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা