আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ গ্রেফতার ৪
সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি বন্দুক, ৩টি এলজি ও ৬টি কিরিচসহ চারজনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: বিশ্ব কঠিন সময় পার করছে

বুধবার (২৭ জুলাই) দুপুরে এ বিষয়ে পুলিশ সুপার সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরওয়ারিশপুরের সাইফুল ইসলাম নিরব এবং নরোত্তমপুরের সুমন ও রবিন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মোশারফ হোসেন সাগর, আল আমিন হোসেন, আরাফাত ও ফয়েজকে আটক করে।

আরও পড়ুন: দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই

আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা