সারাদেশ
ছাত্রলীগের সাবেক সভাপতি:

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত শোভন 

সান নিউজ ডেস্ক: গাড়িযোগে কুড়িগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়ায় ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং তার স্ত্রী বিথি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

আরও পড়ুন: গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

মঙ্গলবার (১৯ জুলাই) ভোরে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শোভনের গাড়িতে তার স্ত্রী বিথি ছিলেন। তারা দুজনই আহত হয়েছেন। বিথি সামান্য আহত হলেও শোভনের মাথায় আঘাতের কারণে কয়েকটি সেলাই পড়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী জানান, রংপুর জেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে তার গাড়িতে স্ত্রীসহ ঢাকায় যাচ্ছিলেন শোভন। ওই আওয়ামী লীগ নেতা গাড়ি চালাচ্ছিলেন। শোভনও গাড়ির সামনে বসা ছিলেন। বগুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়ে গুরুতর আহত হন শোভন। তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তার স্ত্রী ও সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা সামান্য আহত হলেও সুস্থ আছেন।

আরও পড়ুন: সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

তিনি আরও বলেন, ‘শোভনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চাই।’ বলেন শোভনের বাবা ও ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ‘ঢাকা যাওয়ার পথে বগুড়ায় শোভন ভাইয়ের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। ভাই মাথায় আঘাত পেয়েছেন। তার সিটি স্ক্যানও করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা