সারাদেশ

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। তবে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন: গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

এর আগে সোমবার (১৮ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চর জব্বর থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. আজগর হোসেনকে (৩০) আসামি করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ভুক্তভোগী কিশোরীর মা তার কিশোরী মেয়েকে বাড়িতে রেখে ফেনীতে বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে সদর উপজেলার ধর্মপুর এলাকার মামার বাড়িতে বসবাসকারী (স্থায়ী ঠিকানা ভোলার চরফ্যাশন) আজগর হোসেন তার মেয়েকে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। অভিযুক্ত আজগরের অটোরিকশায় তিনি বিভিন্ন সময় বাপের বাড়িতে আসা-যাওয়া করেছেন। মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার (১৮ জুলাই) বিকেলে জানতে পারেন আজগর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় তার মেয়েকে ফেলে পালিয়ে গেছেন। পরে তারা সেখান থেকে মেয়েকে উদ্ধার করেন।

আরও পড়ুন: বরযাত্রীবাহী নৌকাডুবে নিহত ২০

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা