সারাদেশ

রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত ৮টায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গান গেয়ে ভোক্তাকে বিপর্যস্ত করা অপরাধ

অনুষ্ঠানে আকরাম হোসেন আকিসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ময়না ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মো. আব্দুল হক মৃধা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর মো. সামসুজ্জামান আকবর, কো-চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইমরান, সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল, ছাত্রলীগ নেতা সিফাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ফাউন্ডেশনটি ২০২২ সালের ২৫ জুন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে। ফাউন্ডেশনটি এ পর্যন্ত নিজেদের অর্থায়নে ৫টি মসজিদ, ৩টি অজুখানা, ২০টি গভীর নলকূপ স্থাপন করেছে। চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার এবং কোরবানির মাংস বিতরণ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ইউএনওকে জামায়াতের হুমকি-ধমকি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারি কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচ...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, অবরোধ-ভাংচুর, বিজিবি মোতায়েন

টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা...

১০ হাজার টাকার ধার থেকে বিশ্বমঞ্চে দীপিকা!

বলিউডের শীর্ষ তারকা হয়ে ওঠার যাত্রাপথ কখনোই গোলাপ বিছানো ছিল না জনপ্রিয় অভিনে...

চুয়াডাঙ্গার দুধপাতিলা ক্রচিংএ মালবাহী ট্রেনে ডাকাতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দুধপা‌তিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা