সারাদেশ

ভক্তের স্ত্রী উদ্ধার, লাপাত্তা খেতা শাহ

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক ওরফে খেতা শাহ নামে কথিত এক পীর-ফকিরের হাত ধরে উধাও হওয়া নারীকে দীর্ঘ ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

আরও পড়ুন: প্রেমের টানে গাজীপুরে মার্কিন তরুণী

সোমবার (১১ জুলাই) গাজীপুরের টঙ্গী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে লাপাত্তা হয়ে গেছেন ভণ্ড ফকির খেতা শাহ। অভিযুক্ত ফজলুল হক ওরফে খেতা শাহ (৬০) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক নেতা খেতা শাহ নামে পরিচিত।

রাতে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: দুবাইয়ে পালাচ্ছেন লংকান প্রেসিডেন্ট

জানা গেছে, দেড় মাস আগে ফজলুল হক ওরফে খেতা শাহের সঙ্গে জেলার তারাকান্দার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির পরিচয় হয়। খেতা শাহকে আধ্যাত্মিক ফকির ভেবে তার ভক্ত বনে যান শফিকুল। সংসারের উন্নতি আর মনের বাসনা পূরণের ধারণা থেকে দুই চাচার পরামর্শে স্থানীয় মাজার থেকে এনে বাড়িতে আশ্রয় দেন। স্ত্রীকে বলেছিলেন ভালোভাবে আপ্যায়ন করতে। সবকিছুই ভালোই চলছিল। তবে গত ২২ জুন দুপুর ১২টার দিকে খেতা শাহকে নিয়ে শফিকুলের স্ত্রী তার বাবার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় যাওয়ার কথা বলে লাপাত্তা হন দুইজনই। এ ঘটনার পর খেতা শাহর নামে থানায় লিখিত অভিযোগ দেন শফিকুল ইসলাম। গত ২ জুলাই তার অভিযোগ মামলা হিসেবে নথিবদ্ধ করা হয় সংশ্লিষ্ট থানায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা