প্রতীকী ছবি
সারাদেশ

বেড়াতে গিয়ে যুবক নিহত

সান নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়েজ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ছয়জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সোমবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের তেলিখাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঘোড়া গ্রাম লামাই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, মোটরসাইকেল আরোহী ফাহিম ও আরিফ, সিএনজি অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের রোমান, নাঈম, জুয়েল ও চৌমুহনী বাজারের রাজু।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঈদ উদযাপনের জন্য দুটি মোটরসাইকেলযোগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন ফয়েজসহ তার ছয় বন্ধু। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল পৌঁছামাত্র বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় ফয়েজের মোটরসাইকেলের। এতে ফয়েজসহ মোটরসাইকেলের অপর দুই যাত্রী ও সিএনজি অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হন। আহত ফয়েজ ওসমানী হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা